শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সরকারি কবুলত জমি নিয়ে বিরোধ; ১২শতাংশ দখলের চেষ্টার অভিযোগ ৪র্থ জেলা স্কাউট সমাবেশ এর মহাতাঁবু জলসা অনুষ্ঠিত বিপন্ন সপ্তপর্ণী ছাইত্তান ফুলের ঘ্রাণে মুখরিত লালমনিরহাট শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় প্রসাধনীসহ ২জন গ্রেফতার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু বেপরোয়া ট্রাকের চাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া দুই নারী নিহত শিক্ষককে কুপিয়ে হত্যা মামলার আসামিকে গ্রেফতার বিশ্ব ডিম দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
জ্বালানী তেল এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জ্বালানী তেল এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে “দুনিয়ার মজদুর-এক হও”, “মা-মাটি মোহনা বিদেশিদের দেবোনা” স্লোগান নিয়ে চট্টগ্রাম সমুদ্রবন্দরের নিউমুরিং কনটেইনার ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি বাতিল করতে হবে, জ্বালানী তেল এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে, সামাজ্যবাদ বিরোধী যুদ্ধ বিরোধী কর্মসূচীতে সিপিবিএর সভাপতিসহ অন্যান্য নেতা কর্মীদের উপর পুলিশি হামলার বিচার করতে হবে এবং আমেরিকার সাথে অসম চুক্তি বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাটের মিশন মোড় চত্ত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাটের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সভাপতি কমরেড এ্যাডঃ ময়জুল ইসলাম ময়েজ-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ মধুসূদন রায় মধু, সদস্য এ্যাডঃ রফিকুল ইসলাম অপু, যুব ইউনিয়ন লালমনিরহাট জেলা কমিটির সভাপতি গোপাল চন্দ্র রায়, যুব নেতা রবীন্দ্রনাথ রায় প্রমুখ। এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, চট্টগ্রাম সমুদ্রবন্দরের নিউমুরিং কনটেইনার ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি বাতিল, জ্বালানী তেল এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, সামাজ্যবাদ বিরোধী যুদ্ধ বিরোধী কর্মসূচীতে সিপিবিএর সভাপতিসহ অন্যান্য নেতা কর্মীদের উপর পুলিশি হামলার বিচার এবং আমেরিকার সাথে অসম চুক্তি বাতিলের দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone