শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষককে কুপিয়ে হত্যা মামলার আসামিকে গ্রেফতার বিশ্ব ডিম দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমনিরহাট ‎জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লালমনি ফুটবল টুর্নামেন্টের মহা ফাইনাল খেলা অনুষ্ঠিত সাত দিন পরই লালমনিরহাটে ৪শত ৭৬টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে অপ্রাতিষ্ঠানিক যুব প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ভ্যাকু মেশিন দিয়ে হামলা ও বাড়ির প্রাচীর ভাঙচুরের ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ এবি পার্টি নেতা ও আইনজীবীর বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের বিষয়ে সংবাদ সম্মেলন

শিক্ষককে কুপিয়ে হত্যা মামলার আসামিকে গ্রেফতার

লালমনিরহাটে আদিতমারীতে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় দায়েরকৃত মামলার ১জন আসামিকে এসআরবি-১৩ এর অভিযানে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।

‎শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ২টা ২০মিনিটে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাটের আদিতমারীতে জুয়া খেলায় বাধা দেওয়ায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামের (৩৫) ওপর হামলা এবং হত্যা মামলার আসামি মোঃ হাসান আলী (২০) কে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ হাসান আলী (২০) লালমনিরহাটের আদিতমারী থানাধীন গন্ধমরুয়া গ্রামের মোঃ জয়নাল হক এর ছেলে এবং মামলার ২নং এজাহারনামীয় আসামি। গত ১২ আগস্ট অত্র মামলার মূলহোতা এবং প্রধান আসামি মোঃ রহিদুল ইসলাম (৪৫) কে ঢাকা থেকে গ্রেফতার করেছিলো তৎকালীন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মামলার এজাহার থেকে জানা যায় যে, লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকার রহিদুল ইসলাম, হাসান আলী ও মাসুদ আলীসহ কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনা করে আসছিলো। এলাকায় জুয়া বন্ধে সচেতনতা তৈরির পাশাপাশি জুয়া খেলা থেকে বিরত থাকতে ওই ব্যক্তিদের নিষেধ করতেন শিক্ষক আরিফুল। জুয়া বন্ধ না করলে পুলিশকে জানানোর কথাও বলেছিলেন তিনি। এর জেরে ক্ষিপ্ত হয়ে গত ১ আগস্ট দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে আরিফুল ইসলামের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। গত ২১ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় গত ২ আগস্ট ভুক্তভোগী ঐ শিক্ষকের পিতা বাদী হয়ে লালমনিরহাটের আদিতমারী থানায় ১০জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৩)। এরপরেই আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।

মামলাটির গুরুত্ব বিবেচনায় অভিযুক্তদের গ্রেফতারে এসআরবি-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি এসআরবি-১৩ রংপুর এবং এসআরবি-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ এর একটি আভিযানিক যৌথ দল বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টা ৫০মিনিটে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন হরিশচন্দ্রপট্টি পুমদী এলাকায় অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার আদিতমারী থানার হত্যা মামলার ২নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ হাসান আলী (২০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। সে লালমনিরহাট জেলার আদিতমারী থানার গন্ধমরুয়া (শিংঙ্গীমারী) এলাকার মোঃ জয়নাল হকের ছেলে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, হত্যাচেষ্টা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে র‌্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এছাড়াও চাঞ্চল্যকর ও স্পর্শকাতর নানা সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone