লালমনিরহাটে “নব উদ্যমে, নবজাগরণে, আমরা আছি “সবুজ সংঘে” স্লোগান নিয়ে লালমনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মহা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাটের সাপটানা বাজারস্থ হাইস্কুল ফুটবল খেলার মাঠে মানবতা, ক্রীড়া, শিক্ষা, সাংস্কৃতির অনবদ্য নাম সবুজ সংঘ এর আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
সবুজ সংঘের আহ্বায়ক মোঃ আব্দুস সালাম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক মোঃ আনিছুর রহমান আনিস, লালমনিরহাট জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দীন, জেলা ট্যাংক, লড়ি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন সবুজ সংঘের সদস্য সচিব শফিকুল ইসলাম পাটোয়ারী বাবু প্রমুখ। এ সময় সবুজ সংঘের অন্যান্য সদস্য ও খোলোয়ারবৃন্দ উপস্থি’ত ছিলেন।
খেলায় সুমন এন্ড ব্রাদার্স চ্যাম্পিয়ন ও শাপলা স্পোর্টিং ক্লাব রানার আপ হয়। পরে চ্যাম্পিয়ন আকর্ষণীয় ট্রফি এবং ৫০হাজার টাকা এবং রানারআপ আকর্ষণীয় ট্রফি এবং ৩০হাজার টাকা প্রদান করা হয়।