গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে। সেই সাথে বড়দের সম্মান করতে হবে এবং শিক্ষার্থীদের শিষ্টাচার ও ভদ্রতা বজায় রাখতে হবে। কোনো শিক্ষকের সঙ্গে বাজে ভাষায় কথা বলা কখনোই গ্রহণযোগ্য নয়।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাটের মিশন মোড়স্থ চার্চ অব গড উচ্চ বিদ্যালয় (মিশন স্কুল) এর নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদ আহমেদ, লালমনিরহাট পৌর বিএনপির আহবায়ক মোঃ আফজাল হোসেন, চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৈলাস বর্মনসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, প্রায় ৬লক্ষ টাকা ব্যয়ে স্থাপিত আধুনিক কম্পিউটার ল্যাবে ৬টি কম্পিউটার রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি নির্ভর পাঠদান ও কম্পিউটার শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।