শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রত্নাই নদীর সরেয়ারতল ঘাটে ৫৫বছরেও সেতু হয়নি ‎মাদক মুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ; হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি
গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ; হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত

গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ; হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মধ্য গোপাল রায় এলাকায় ছাগলের বাচ্চাকে আদার পাতা খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর গর্ভের শিশুর মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পরিবারের অভিযোগ, গত ১ আগস্ট সকালে ছাগলের বাচ্চাকে আদার পাতা খাওয়ানোকে কেন্দ্র করে পারিবারিকভাবে মারামারির ঘটনা ঘটে। পরে ওই দিন রাত আনুমানিক ১০টার দিকে কাকিনা বাগেরহাট চর এলাকা থেকে লোকজন এনে মোঃ আসাদুল হক (৪৫) ও তার ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছাঃ ছাবেক্কুন্নাহার (৩৫)-এর ওপর হামলা করা হয় বলে অভিযোগ।

হামলার পর ছাবেক্কুন্নাহার অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ আগস্ট রাত আনুমানিক ৩টা ৩০মিনিটে তার গর্ভের শিশুটি মৃত অবস্থায় জন্ম গ্রহণ করে। পরিবারের অভিযোগ, হামলার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ চিকিৎসা প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় হামলাকারী হিসেবে মোঃ মমিনুর রহমান, মোঃ হারুন অর রশিদ, মোছাঃ শরিফা বেগম, মোছাঃ জুই বেগম, মোঃ শফিকুল ইসলাম, জাহাঙ্গীর মিয়া, মোঃ আলঙ্গীর, গেন্দল, মোঃ শরিফুল ইসলাম ও মোঃ নুরুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ঘটনার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ২টা ৩০মিনিটে লালমনিরহাটের কাকিনা ইউনিয়নে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে এলাকার সাধারণ মানুষ হামলার সুষ্ঠু তদন্ত দাবি করেন। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

ভুক্তভোগী পরিবারও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

কালীগঞ্জ থানার ওসি বলেন, ঘটনাটি তদন্ত করে নিয়ম অনুযায়ী মামলা নেওয়া হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone