শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
প্রতিবন্ধী শিশুদের প্রতি সবার ধ্যান-ধারণার পরিবর্তন হওয়া জরুরি-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হাজী সমাবেশ অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ইস্কাপ সিরাপ ও গরু আটক বাক্সকচুর আবাদ বেড়েছে ফ্যাসিস্ট সরকার ১৭বছরে দেশ ধ্বংসের সাথে ধ্বংস করে সবুজ বিপ্লব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ ও বহিস্কারাদেশ প্রদান কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের লালমনিরহাট জেলা কমিটি ঘোষণা, নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

লালমনিরহাটে জুলাইয়ের খুনিদের এবং মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা, শহীদ ওসমান বিন হাদীর খুনিদের বিচার ও গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) লালমনিরহাটের বড় মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাফেজ শাহ আলম-এঁর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা জামায়াতের আমীর অ্যাড. আবু তাহের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আতাউর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাড. মোঃ ফিরোজ হায়দার লাভলু, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর অ্যাড. আব্দুল বাতেন, জেলা জামায়াতের ব্যবসায়ী বিভাগের দায়িত্ব শীল আলহাজ্ব নিয়াজ আহমেদ রেজা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারী মোঃ আশরাফুল আলম সালেহী প্রমুখ। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তাগণ জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যাকান্ডের বিচার, স্বৈরাচার শেখ হাসিনাসহ সকল ফ্যাসিস্টদের ফিরিয়ে এনে বিচারের রায় বাস্তবায়ন করা, অনতিবিলম্বে গণ ভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন আহবান করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

মিছিলটি লালমনিরহাটের বড় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড় গোল চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone