শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
প্রতিবন্ধী শিশুদের প্রতি সবার ধ্যান-ধারণার পরিবর্তন হওয়া জরুরি-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হাজী সমাবেশ অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ইস্কাপ সিরাপ ও গরু আটক বাক্সকচুর আবাদ বেড়েছে ফ্যাসিস্ট সরকার ১৭বছরে দেশ ধ্বংসের সাথে ধ্বংস করে সবুজ বিপ্লব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ ও বহিস্কারাদেশ প্রদান কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের লালমনিরহাট জেলা কমিটি ঘোষণা, নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

সীমান্তে ভারতীয় ইস্কাপ সিরাপ ও গরু আটক

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ ও গরু আটক করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ঝাউরানী ও দিঘলটারী বিওপির টহলদল পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় নেশা জাতীয় ইস্কাপ সিরাপ এবং গরু জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে চোরাচালান করবে। উক্ত তথ্যানুযায়ী, শনিবার (১ আগস্ট) রাত ০০:৩০মিনিটে ঝাউরানী বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার খামারভাতী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনাকালে টহল দলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিতে আসতে দেখে তার গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে উক্ত চোরাকারবারী সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় ইস্কাপ সিরাপ ৫৩টি বোতল জব্দ করতে সক্ষম হয়।

এছাড়াও, শুক্রবার (৩১ জুলাই) রাত ০০:৩০মিনিটে দিঘলটারী বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার আদিতমারী থানার পাগলা বাজার নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান চলাকালে বিজিবির টহলদল ভারতীয় সীমান্তের দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে গরুসহ বাংলাদেশ অভিমুখে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ ও ধাওয়া করলে চোরাকারবারীরা গরু ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল হতে ২টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ইস্কাপ সিরাপ ৫৩টি বোতল, যার সিজার মূল্য ২১হাজার ২শত টাকা এবং ভারতীয় গরু ২টি, যার সিজার মূল্য ১লক্ষ ৯০হাজার টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২লক্ষ ১১হাজার ২শত টাকা। এছাড়াও চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান ও মাদক পাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন এর প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এছাড়াও, দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone