শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বাক্সকচুর আবাদ বেড়েছে ফ্যাসিস্ট সরকার ১৭বছরে দেশ ধ্বংসের সাথে ধ্বংস করে সবুজ বিপ্লব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ ও বহিস্কারাদেশ প্রদান কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের লালমনিরহাট জেলা কমিটি ঘোষণা, নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় গরু জব্দ চাঁদবাজি করার প্রতিবাদে ও ন্যায়বিচারের দাবিতে- সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ ও গরু জব্দ আওয়ামী লীগের দলীয় পদ থেকে সাধারণ সম্পাদকের পদত্যাগ চারবিঘা জমিতে বিষ ও লবণ প্রয়োগে আমন ক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ; থানায় মামলা
ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ ও বহিস্কারাদেশ প্রদান

ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ ও বহিস্কারাদেশ প্রদান

লালমনিরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ খোকন মিঞা-কে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ ও বহিস্কারাদেশ প্রদান করা হয়েছে।

‎শুক্রবার (৩১ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার এই সিদ্ধান্ত মোতাবেক লালমনিরহাট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমরুল হাসান মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি পত্রে তাকে কারণ দর্শানোর নোটিশ ও বহিস্কারাদেশ প্রদান করা হয়।

‎কারণ দর্শানোর নোটিশ ও বহিস্কারাদেশ প্রদান সূত্রে জানা গেছে, গণমাধ্যম বরাতে আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে যা দলের সুনাম ক্ষুণ্ণ করেছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় আপনাকে দলের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিস্কার করা হলো। এই বহিস্কার আদেশ আজকের তারিখ হতে কার্যকর হবে। একই সাথে আপনাকে কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না তার লিখিত ব্যাখা আগামী তিন কার্যদিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট প্রদান করার জন্য বলা হলো।

‎এ ব্যাপারে লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বলেন, ইতোমধ্যে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

‎এ ব্যাপারে লালমনিরহাট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমরুল হাসান মোল্লা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উপরিউক্ত ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ ও বহিস্কারাদেশ প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone