লালমনিরহাটের নব গঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও বিদায়ী কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুর ১২টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়।
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম-এঁর সভাপতিত্বে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাসান আলী-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম ফারুক। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল ইসলাম। বক্তব্য রাখেন কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদা ইয়াসমিন বসুনিয়া, সাবেক সদস্য শ্রী মনিন্দ্র নাথ রায় মনি, রমণী কান্ত বর্মণ, সাবেক সভাপতি মোঃ ফেরদৌস আলম, সদস্য মোঃ মাহাবুব আলম হৃদয়, মোগলহাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আব্দুর রহিম, নব গঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মাসুদ রানা রাশেদ প্রমুখ। এ সময় নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি গোলাপী রানী, সদস্য মৃনাল চন্দ্র, মোঃ শেফাউল ইসলাম, মোছাঃ আইরিন বেগম, মোঃ আব্দুস সামাদ, সাবেক সদস্য মোঃ সাহেব আলী, সহকারী শিক্ষক সোমা বেগম, মোছাঃ সুলতানা রাজিয়া, সুমিতা রানী রায়, লুনা পারভীনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক-২০২২ খ্রি. নির্বাচিত হওয়ায় এসএমসি ও সহকারী শিক্ষকবৃন্দের সৌজন্যে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।