লালমনিরহাটের স্থানীয় একজন নিবেদিত প্রাণ কণ্ঠশিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি স্ব অবস্থান থেকে নানা মঞ্চে নিজের সুরেলা কণ্ঠে সংগীত পরিবেশন করেই চলছেন দুই যুগ ধরে।
এই কৃতি সন্তান কণ্ঠশিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি ছোটবেলা থেকে সাংস্কৃতিক অঙ্গণে চলাফেরা। ১৯৬৭ইং সালের ৩০শে মে এক সম্ভান্ত হিন্দু পরিবারে তাঁর জন্ম। তাঁর পিতা- তারিনী কান্ত রায় ও মাতা- শ্রীমতি গিরি বালা।
তিনি দীর্ঘদিন ধরে লালমনিরহাটের বিভিন্ন মঞ্চে কণ্ঠ ও যন্ত্র শিল্পী হিসেবে দর্শকদের মন মাতিয়েছেন।
লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের কোদালখাতা (সরকার টারী) গ্রামে স্বপরিবারে বসবাস করে আসছেন।
শিক্ষা জীবনে তিনি এইচএসসি পাশ করে সংগীত সাধনার পাশাপাশি ফার্মেসী ব্যবসার সঙ্গে জড়িত।
তাঁর বর্ণাঢ্যময় জীবনে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে জড়িয়ে ছিলেন- অধুনালুপ্ত আপন গ্রাম যুব সংঘের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং সভাপতি, প্রথম আলো বন্ধুসভার সহ-সভাপতি, উত্তরণ সংগীত নিকেতনের উপদেষ্টা, আমরা কজন নাট্য গোষ্ঠীর উপদেষ্টা, ভাওয়াইয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এছাড়া দৈনিক লাল প্রভাত পত্রিকার রাশিফল গননা ও স্টাফ রিপোর্টার, আনন্দময়ীর আগমন পত্রিকার লেখক ও কবি, বিড়ম্বনা পত্রিকার সম্পাদনার দ্বায়িত্ব পালন করেছিলেন।
শ্রী মনিন্দ্র নাথ রায় মনি ব্যক্তিজীবনে বিবাহিত। বর্তমানে সংগীত সাধনার পাশাপাশি পল্লী চিকিৎসার সঙ্গে জড়িত।
শ্রী মনিন্দ্র নাথ রায় মনি মনে করেন, কেউ যদি সাধনা চালিয়ে যায় সে একদিন তার লক্ষ্যে পৌছুবে। আমরা শিল্পীর সাফল্য কামনা করছি।