লালমনিরহাটের সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত প্রায় ৯টার দিকে তিনি লালমনিরহাট জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।
জানা গেছে, এর আগে তাকে একাধিক মামলায় গ্রেফতার করে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট মামলায় আদালত থেকে জামিন মঞ্জুর হলে বৃহস্পতিবার রাতে তিনি কারাগার থেকে মুক্ত হন।