শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
মাদক ও জুয়া মামলায় এক মাস আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা আইনজীবী সমিতির

মাদক ও জুয়া মামলায় এক মাস আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা আইনজীবী সমিতির

লালমনিরহাটে “আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোকিত লালমনিরহাট কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাটের জেলা আইনজীবী সমিতি ভবনে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কে,এম, হুমায়ুন রেজা স্বপন। আরও বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম রফিক প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম সরকার, কার্যনির্বাহী সদস্য জিন্নাত ফেরদৌস আরা রোজী, আব্দুল খালেক, সিনিয়র আইনজীবী শামসুল হকসহ অন্যান্য সদস্যবৃন্দ ও লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কে,এম, হুমায়ুন রেজা স্বপন বলেন, আজকের এই সাংবাদিক সম্মেলনে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। মাদক, জুয়া, যৌতুক, বাল্য বিবাহ, দূর্নীতি প্রতিরোধসহ সামাজিক অপরাধ দমনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি “আলোকিত লালমনিরহাট” নামে যে সামাজিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন, এই কর্মসূচির সাথে একাত্মতা পোষন করে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী একমাস মাদক-জুয়া আইনে গ্রেফতারকৃত কোন আসামীর জামিন আবেদন তথা আইনী সহায়তা অত্র আইনজীবী সমিতির কোন সদস্য করবেননা। মাদকের মত ভয়াবহতা থেকে সমাজ ও দেশকে রক্ষায় আলোকিত লালমনিরহাটের কর্মসূচি সফল করতে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি এই সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি ভবিষ্যতে সামাজিক অপরাধ দমনে রাষ্ট্রের যেকোন সিদ্ধান্তকে স্বাগত জানাবেন এবং সম্পৃক্ত থাকবেন।

তিনি আরও বলেন, মাদক ও জুয়ার ভয়াল থাবায় আজ আমাদের যুব সমাজ চরম হুমকির সম্মুখীন। এদের কারণে পরিবার, সমাজ তথা দেশ নানা সংকটে উপনীত হতে পারে। তাই আইন পেশার মত পবিত্র পেশায় নিযুক্ত লালমনিরহাট জেলার আইনজীবীরা এই কর্মসূচি গ্রহণ করেছেন। আলোকিত লালমনিরহাট কর্মসূচি এগিয়ে নিতে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে প্রস্তুত রয়েছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের এই সিদ্ধান্তের কথা আপনাদের মাধ্যমে গণমাধ্যমে প্রচার হলে আমাদের জেলা ও দেশের আরও দায়িত্বশীল অনেকেই এগিয়ে আসবেন বলে আমরা বিশ্বাস করি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone