শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন সোনালী নাসিফ স্বপ্নের বুয়েটে; পাশে দাঁড়াল প্রশাসন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ওসির অপসারণ দাবি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ
বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ওসির অপসারণ দাবি

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ওসির অপসারণ দাবি

১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) আসনের জাতীয় সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল ও তার ভাই কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। এই দুই ভাইয়ের দুই গ্রুপে বিভক্ত বিএনপি। দুই পক্ষের কোনো এক পক্ষের স্বার্থে আঘাত আসলেই হেনস্থার স্বীকার হতে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা-কর্মচারি। বাদ যায়না দলের শীর্ষনেতা থেকে কর্মীরাও।

রমজান আলী নামক একজন ব্যক্তিকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশ। এর প্রতিবাদে বৃহস্পতিবার (১১ জুন) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে জাহাঙ্গীর গ্রুপ। এ সময় কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিককে আওয়ামী লীগের দোসর বলে আখ্যায়িত করা হয়। এই আন্দোলনের নেতৃত্বে আজাদ বাবু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুক্তাকে দেখা যায়। এই গ্রুপের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনও করা হয়।

এর ঘন্টাখানেক পর কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান ও এমপির কাছের লোকদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। এতে প্রতিপক্ষ গ্রুপকে আওয়ামী দোসর হিসাবে আখ্যায়িত করা হয়।

রোকন উদ্দিন বাবুল অনুসারি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান সবুজ বলেন, আওয়ামী লীগের দোসর দের কোন ছার দেওয়া হবেনা। যারা বিগত দিনে আওয়ামী লীগ করেছে তারা এখন বিএনপির নাম ভাঙ্গিয়ে নাশকতা করার পরিকল্পনা করতেছে, তাদেরকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত আছি।

মানববন্ধন জাহাঙ্গীর অনুসারীরা বলেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একজন দুর্নীতিবাজ, মাদক সিন্ডিকেটের হোতা এবং ঘুষ খোর। সে উপজেলায় মাদক কারবারিদের আটক করে অন্য মামলা বাণিজ্য করছে। ফলে উপজেলায় আইন শৃঙ্খলার দিন দিন অবনতি হচ্ছে। আমরা তার দ্রুত অপসারণ দাবি করছি।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, হট্টোগোলের কেন্দ্রে থাকা রমজান আলী আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আজিজার রহমানের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলো। যে গ্রুপটি আওয়ামী লীগের লোকজন ব্যবহার করে। সেই সূত্র ধরে আটক হয় রমজান। রমজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীরের আত্মীয়। এতে জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়।

বানিনগরের হেলাল নামের একজন বিএনপি নেতার দাবি, জাহাঙ্গীর গ্রুপ প্রকাশ্যে জামায়াতের ভোট করেছে। বিএনপির পরিচয় দেয়ার অধিকার তাদের নাই।

পুলিশ ও প্রশাসনের একাধিক কর্মকর্তা-কর্মচারির সাথে কথা হয়। তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন থেকে চলে সরকার দলীয় দুটি গ্রুপের বিভক্তিতে চরম বিব্রত। দৈনন্দিন কাজেও তাদেরকে বিব্রত হতে হয়।

লালমনিরহাটের প্রবীণ রাজনীতিক ও বিএনপির সাবেক সংসদ সদস্য সালেহ উদ্দিন আহমেদ হেলাল সাংবাদিকদের বলেন, সামনে কঠিন চ্যালেঞ্জ। সরকার প্রধান তারেক রহমান যেভাবে দেশ চালাতে চাচ্ছেন, তাতে আমাদের সকলের সহোযোগীতা করা উচিত। দীর্ঘদিন থেকে চলা এমন বিশৃঙ্খলা কাম্য নয়। দলের হাইকমান্ডের উচিত দ্রুত ব্যবস্থা নেয়া। হ্যাঁ, আমাদের আমাকে যদি ভূমিকা রাখতে হয়, আমি অবশ্যই বিরোধ বন্ধে ভূমিকা রাখবো।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone