শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ

ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত

লালমনিরহাটের বালাটারী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় লিয়াকত আলী লাদেন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী এলাকার আশরাফুল হকের ছেলে লিয়াকত আলী লাদেনের সঙ্গে একই ইউনিয়নের দাসপাড়া এলাকার জুয়েলের ছেলে রকির (১৮) বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দাসপাড়া এলাকায় কয়েকটি বাড়ি-ঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাকবিতণ্ডার এক পর্যায়ে রকি ধারালো অস্ত্র দিয়ে লিয়াকত আলী লাদেনকে আঘাত করলে সে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে আদিতমারী থানার পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone