শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী-এঁর ইন্তেকাল ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান
বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাট জেলায় যথাযথ মর্যাদায় ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন আয়োজনে লালমনিরহাট জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সহযোগিতায় এ বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল হাকিম, লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ আফরোজা খাতুন প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন হাসপাতালের নার্স এবং স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা তামাকের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ও অর্থনৈতিক ক্ষতির কথা তুলে ধরেন। বিশেষ করে তরুণ ও যুব সমাজকে তামাকের নীল দংশন থেকে রক্ষা করতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের কঠোর বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে তামাক মুক্ত জেলা গঠনে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান এবং টাস্কফোর্সের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে জেলাজুড়ে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পাবলিক প্লেসে ধূমপান মুক্ত পরিবেশ বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনার উপর গুরুত্বারোপ করেন।

এর আগে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, তামাক বিরোধী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone