শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায়

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায়

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের উমাপতি হর নারায়ণ গ্রামের বীর সন্তান, মহান মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন (দিব্যাং লোকং সগচ্ছত)।

মৃত্যু কালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

‎তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিচিত জন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ও এলাকাবাসী তাঁকে একনজর দেখার জন্য তাঁর লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের উমাপতি হর নারায়ণ গ্রামস্থ নিজ বাড়িতে ছুটে যান।

বৃহস্পতিবার (৪ জুন) পূর্ণ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন এবং গার্ড অব অনার প্রদানের মাধ্যমে শ্মশানে তাঁর মরদেহ শবদাহ করা হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের শেষকৃত্য অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।

এ সময় উপস্থিত ম্যাজিস্ট্রেট এবং লালমনিরহাট জেলা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সালাম (গার্ড অব অনার) প্রদান করেন। বিউগলের করুণ সুরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায়ের এই মহান অবদান লালমনিরহাটবাসী তথা সমগ্র জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

শেষকৃত্য অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধার সহযোদ্ধাগণ, আত্মীয়-স্বজন এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে এই বীর সন্তানকে শেষ বিদায় জানান।

বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায়-এঁর মৃত্যুতে সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায়-এঁর আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone