শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠিত

মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠিত

লালমনিরহাটে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীর পরিবারের পাশে দাঁড়িয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন।

বুধবার (৩ জুন) দুপুরে সাবেক পরিবার কল্যাণ সহকারী রেবেকা সুলতানার অনুকূলে মঞ্জুরীকৃত ৮লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক তাঁর পরিবারের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়-এ কর্মরত থাকা অবস্থায় মৃত্যুবরণকারী রেবেকা সুলতানার স্বামী ও মূল আবেদনকারী পাটগ্রামের রসুলগঞ্জ গ্রামের মোঃ মঞ্জুরুল হক-এর নিকট জেলা প্রশাসনের পক্ষ থেকে এই চেক তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২১ মে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে উক্ত দিনে আবেদনকারী মোঃ মঞ্জুরুল হক ব্যক্তিগত প্রয়োজনে ঢাকায় অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে চেক গ্রহণ করতে পারেননি। এরই পরিপ্রেক্ষিতে বুধবার (৩ জুন) লালমনিরহাটের জেলা প্রশাসন পক্ষ থেকে তাঁর হাতে এই অনুদানের অর্থ বুঝিয়ে দেওয়া হলো।

সরকারি কর্মচারীদের কল্যাণে সরকারের এই মানবিক সহায়তা নিভৃত পল্লীর এই শোক সন্তপ্ত পরিবারটির ভবিষ্যৎ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone