শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
বেগম কামরুননেছা ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি উদযাপন আগামী ২৯ মে

বেগম কামরুননেছা ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি উদযাপন আগামী ২৯ মে

-মোঃ মাসুদ রানা রাশেদ::

লালমনিরহাটের বেগম কামরুননেছা ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি উদযাপন আগামী শুক্রবার (২৯ মে)।

 

“এসো স্মৃতির অঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে” প্রতিপাদ্যকে সামনে রেখে এ ৩০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হবে।

 

রেজিস্ট্রেশনের সময়কাল ৫ এপ্রিল থেকে ১০ মে’র মধ্যে শেষ হয়েছে। লালমনিরহাটের ঐতিহ্যবাহী বেগম কামরুননেছা ডিগ্রি কলেজের ৩০তম বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (২৯ মে)।

 

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ বছর পূর্তি উৎসবে কলেজের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে। ১ দিনব্যাপী এ অনুষ্ঠানে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

 

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে- পুনর্মিলনী, আড্ডা-স্মৃতিচারণ, সংবর্ধনা, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

ঐতিহ্যবাহী বেগম কামরুননেছা ডিগ্রি কলেজটি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুটিতে অবস্থিত।

 

শুক্রবার (২৯ মে) সকাল ১১টায় বেগম কামরুননেছা ডিগ্রি কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

 

বেগম কামরুননেছা ডিগ্রি কলেজের ইতিকথা: দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি গ্রামে মরহুম মেজর (অবঃ) কামরুল হাসান আজাদ-এঁর মায়ের নামে প্রায় ৪ (চার) একর জমির উপর ১৯৯৪ সালের ডিসেম্বর মাসে কলেজটি প্রতিষ্ঠিত হয়।

মোগলহাট ইউনিয়নের স্থানীয় জনগন ও অভিভাবকগণের দাবীর প্রেক্ষিতে তৎকালীন মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহবুব হোসেন চৌধুরী-এঁর সভাপতিত্বে ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর এলাকার জনগন ও বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সভায় উক্ত কলেজটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের ১শত ৯৬জন শিক্ষার্থী নিয়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ১৬টি বিষয়ে পাঠদান কার্যক্রম শুরু করে এবং ২০০০ সালের ৫ জুন উচ্চ মাধ্যমিক পর্যায়ে এমপিও ভুক্ত কার্যকর হয় ২০০০ সালের ১৫ মে।

উচ্চ মাধ্যমিক পরবর্তী উচ্চ শিক্ষা গ্রহনের কোন প্রতিষ্ঠান না থাকায় এলাকার জনগণের দাবীর প্রেক্ষিতে ডিগ্রি (পাস) কোর্স চালুকরণের সিদ্ধান্ত হয়। সে মোতাবেক কলেজটি ২০০৭-০৮ শিক্ষাবর্ষে বিএ ও বিএসএস (পাস) কোর্স ভর্তির জন্য ২০০৮ সালের ৮ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে।

প্রতিষ্ঠালগ্ন হতে কলেজ পরিচালনা কমিটির সুদক্ষ পরিচালনার শিক্ষকগণের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় ছাত্র-ছাত্রীরা মানসম্পন্ন শিক্ষা লাভ করে আসছে।

[লেখক: মোঃ মাসুদ রানা রাশেদ, কবি ও গণমাধ্যম ব্যক্তিত্ব, লালমনিরহাট। ০১৭৩৫৪৩৮৯৯৯]

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone