শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ

জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক আ’লীগের দপ্তর সম্পাদক

লালমনিরহাটে হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল হক খন্দকার রানা জামিনে মুক্তির পর পুনঃরায় আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৫ মে) সকালে লালমনিরহাট জেলা কারাগারের প্রধান ফটক থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে বিভিন্ন মামলায় জামিন ও ছাড়পত্র পাওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে কারাগার গেট থেকে বের হওয়ার পর পরই লালমনিরহাট ডিবি পুলিশের একটি দল তাকে পুনঃরায় আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

আটক মোঃ সিরাজুল হক খন্দকার রানা লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি লালমনিরহাট সদর উপজেলার তালুক হারাটি এলাকার মৃত আব্দুর রহমান খন্দকারের ছেলে।

আরও জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। এর মধ্যে ঢাকার লালবাগ থানার একটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। এছাড়া লালমনিরহাট সদর থানায় দায়ের হওয়া আরও দুটি নাশকতা ও ভাংচুর সংক্রান্ত মামলায়ও আদালত থেকে ছাড়পত্র লাভ করেন।

আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালে লালমনিরহাট রেলওয়ে বিএনপি দলীয় কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে পুনঃরায় গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, বর্তমানে তাকে লালমনিরহাট সদর থানার হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে পুনঃরায় জেলা কারাগারে পাঠানো হতে পারে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone