শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ
র‌্যাবের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

র‌্যাবের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

লালমনিরহাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১জন পলাতক আসামিকে র‍্যাবের অভিযানে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে।

শনিবার (২৩ মে) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ সিপিএসসি রংপুর এবং র‌্যাব-১২ সদর কোম্পানী সিরাজগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল শুক্রবার (২২ মে) রাত ২টা ২০মিনিটে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল নিউ মায়ের আঁচল হোটেলের সামনে ঢাকা থেকে বগুড়াগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার সেশন নং- ৯৩/২৩, জিআর- ৩২৭/২২ (কালীগঞ্জ), ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) মূলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১জন পলাতক আসামি মোঃ ফারুক হোসেন (৩৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। সে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার শ্রীখাতা ডারারপাড় এলাকার মোঃ আজিজুল ইসলামের ছেলে।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও প্রতিটি চাঞ্চল্যকর প্রতারণা, হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ় প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩ রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদক মুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone