শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
শিশুর সুরক্ষায় ইতিবাচক প্যারেন্টিং বিষয়ে সেশন অনুষ্ঠিত

শিশুর সুরক্ষায় ইতিবাচক প্যারেন্টিং বিষয়ে সেশন অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশুর সুরক্ষা, আত্মবিশ্বাস ও সমান অধিকার নিশ্চিতকরণ এবং সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের ভূমিকা পালনে ইতিবাচক প্যারেন্টিং বিষয়ে সেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লালমনিরহাটের ১নং মোগলহাট ইউনিয়নের ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র বাস্তবায়নে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় স্থানীয় অধিকার ভিত্তিক কর্মসূচী-৫৩ এ গার্লস সাপোর্টার প্রজেক্টের আওতায় এ সেশন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক। এতে বিশেষ অতিথি ছিলেন ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিনা রানী, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র প্রকল্প সমন্বয়কারী মোঃ মশিউর রহমান, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক মোঃ রমজান আলী, বিশিষ্ট সমাজসেবক ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাহাজান আলী। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিশু পরিবারের সদস্যবৃন্দ এবং রিফ্লেকশন একশন সার্কেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালার মূল উদ্দেশ্য স্থানীয় জনগণকে শিশুর পূর্ণ বিকাশের গুরুত্ব সম্পর্কে সচেতন করা। সেসনে শিশুর শারীরিক, জ্ঞানীয়, আবেগীয় ও সামাজিক যত্নের প্রয়োজনীয়তা এবং ছেলে ও মেয়ে সন্তানের যত্নে বৈষম্যের ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে পরিবারে ছেলে-মেয়ে উভয়ের প্রতি সমান আচরণের গুরুত্ব, মেয়েদের যৌন নির্যাতন থেকে রক্ষা করতে ‘না-যাও-বলো’ নিয়ম শেখানো, গৃহস্থালি কাজে বাবাদের অংশ গ্রহণ নিশ্চিত করা এবং পারিবারিক সিদ্ধান্তে শিশুদের মতামত নেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়।

বক্তারা শিশুর মোবাইল আসক্তির কারণ ও এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন এবং শিশুদের অনুভূতি মনোযোগ দিয়ে শোনা ও তার বৈধতা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। এছাড়া সততা ও সম্মানের মতো পারিবারিক ও সামাজিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

দিনব্যাপী এই সেসন শেষে উপস্থিত সকল অভিভাবক ও অংশগ্রহণকারীরা নিজ নিজ পরিবারে শিশুর সুরক্ষায় ও ইতিবাচক প্যারেন্টিং চর্চায় ব্যক্তিগত প্রতিজ্ঞা গ্রহণ করেন।

উক্ত প্রতিজ্ঞা পাঠ করান উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র প্রকল্প সমন্বয়কারী মোঃ মশিউর রহমান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone