শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর এবং চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর এবং চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত

সাম্প্রতিক সময়ে বেসরকারি ও সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর এবং শরীয়তপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাসির ইসলাম এর উপর ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, সিনিয়র সহ-সভাপতি মনজুম আলী, সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল ইসলামসহ বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা ক্রমেই উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এতে চিকিৎসা সেবার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং স্বাস্থ্যসেবা খাত হুমকির মুখে পড়ছে। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য যে, অংশগ্রহণকারীরা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone