শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) বিকেল ৪টায় লালমনিরহাট সদর এলএসডি গোডাউনে লালমনিরহাট খাদ্য বিভাগে আয়োজনে এ অভ্যন্তরীণ বোরো সংগ্রহ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামরুজ্জামান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরেফিন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, লালমনিরহাট জেলা মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু। এ সময় লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়াসহ লালমনিরহাট খাদ্য বিভাগ ও লালমনিরহাট সদর এলএসডি গোডাউনে কর্মকর্তা-কর্মচারী এবং কৃষকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, চলতি মৌসুমে লালমনিরহাট জেলায় ৪৮৯২মেট্রিক টন ধান ৩৬টাকা কেজি দরে, ১০২১৮মেট্রিক টন সিদ্ধ চাউল ৪৯টাকা কেজি দরে, ১০৮মেট্রিক টন আতপ চাউল ৪৮টাকা কেজি দরে ও ৯৪মেট্রিক টন গম ৩৬টাকা কেজি দরে ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone