শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ
বহুল আলোচিত হত্যার মামলার তদন্তে প্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

বহুল আলোচিত হত্যার মামলার তদন্তে প্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

র‌্যাবের অভিযানে লালমনিরহাট জেলার বহুল আলোচিত হত্যার মামলার আসামিকে ময়মনসিংহ জেলার পাগলা থানা হতে গ্রেফতার করেছে।

সোমবার (১১ মে) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

বাদী মোঃ বেলাল হোসেন (২৮) এর দায়েরকৃত এজাহার হতে জানা যায়, বাদী পেশায় একজন কৃষক। গত ২৪ ফেব্রুয়ারি রাতে ভিকটিম এবং তার পিতা ভাত খাওয়ার পরে বাড়জ থেকে বের হন। পরে গত ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টায় লালমনিরহাট থানাধীন ১০নং বড়বাড়ী ইউনিয়ানের জয়হরি মৌজাস্থ জনৈক মোঃ দুদু মিয়া (৩৮), পিতা-মৃত আব্দুল খালেক এর ভুট্টাক্ষেতে একজন অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশের তথ্য পাওয়া যায়। বাদী ঘটনাস্থল উপস্থিত হয়ে মৃত ব্যক্তির লাশটি সনাক্ত করে নিশ্চিত হন যে, মৃত ব্যক্তি বাদীর ছোট ভাই ভিকটিম মোঃ হেলাল উদ্দিন (২৫)। বিষয়টি বিভিন্ন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। পরবর্তীতে বাদী থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা আসামিগণের বিরুদ্ধে একটি অজ্ঞাত হত্যা মামলা দায়ের করনে। যার মামলা নং-৩০/৭৬ তাং-২৫/০২/২০২৬ ধারা ৩০২/২০১/৩৪, পেনাল কোড ১৮৬০।

ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকান্ড হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ সিপিএসসি রংপুর এবং সিপিএসসি র‍্যাব-১৪ ময়মনসিংহ এর একটি যৌথ আভিযানিক দল সোমবার (১১ মে) রাত ৩টা ৪০মিনিটে অভিযান পরিচালনা করে লালমনিরহাট থানার হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত প্রধান আসামি মোঃ আলম (৪০)’কে ময়মনসিংহ জেলার পাগলা থানাধীন দোবাশিয়া এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। সে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানার সিন্ধুরমতি এলাকার মোঃ জলিল ছেলে।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, যৌতুকসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone