লালমনিরহাটে পারফেক্ট পলিটেকনিক (পিআইএসটি)র অভিভাবক সমাবেশ ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় লালমনিরহাটের তেলিপাড়া জেলখানা রোড ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন পারফেক্ট ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (পিআইএসটি)র আয়োজনে এ অভিভাবক সমাবেশ ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পারফেক্ট ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (পিআইএসটি)র সভাপতি প্রতিষ্ঠাতা ইঞ্জিঃ মোঃ জুলফিকার আলী জুয়েল-এঁর সভাপতিত্বে পারফেক্ট ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (পিআইএসটি)র ইন্সট্রাক্টর (নন টেক) আজমেরী আশরাফী-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন পারফেক্ট ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (পিআইএসটি)র অধ্যক্ষ এন্ড্রয়াস অনিমেষ বৈদ্য, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিঃ মোছাঃ সালেহা খাতুন, প্রতিষ্ঠান পরিচালক ইঞ্জিঃ আনফাল আহম্মেদ জিসান প্রমুখ। এ সময় পারফেক্ট ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (পিআইএসটি)র সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে পারফেক্ট ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (পিআইএসটি)র শিক্ষার্থী মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত হয়।