শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পরিবারকে মামলা দিয়ে বাড়ি ছাড়া চাষিরা ‎আনারস চাষে ঝুঁকছেন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত এবি ব্যাংক পিএলসি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেককাটা ও গ্রাহক সম্মাননা অনুষ্ঠিত
১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ

১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র চলমান চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ করা হয়েছে।

‎সোমবার (২০ এপ্রিল) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে অনন্তপুর বিওপির বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে শাড়ী চোরাচালান করবে, উক্ত তথ্যের আলোকে সোমবার (২০ এপ্রিল) গভীর রাত ০০:৩০ ঘটিকায় অনন্তপুর বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পশ্চিম অনন্তপুর নামক স্থানে বিশেষ টহল পরিচালনার সময় কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী ২০পিছ জব্দ করতে সক্ষম হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী ২০পিছ, যার সিজার মূল্য ২লক্ষ টাকা। এছাড়াও চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সব সময় আপসহীন। চোরাচালান মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone