শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা ৪৩জনকে চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান ভোক্তা অধিকার রক্ষায় মোবাইল কোর্টের অভিযানে ৪টি প্রতিষ্ঠান ও ৪জন ব্যক্তিকে জরিমানা র‌্যাবের অভিযানে মাদক মামলায় ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব অনুষ্ঠিত মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠিত মাদক ও জুয়ার ভয়াবহ থাবা নির্মূল এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ৮টি মামলায় জরিমানা ও ৫জনের কারাদণ্ড

আওয়ামী লীগের সাবেক এমপি অ্যাড. সফুরা বেগম রুমী গ্রেফতার

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৮ এপ্রিল) রাতে দেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে অ্যাড. সফুরা বেগম রুমী আত্মগোপনে ছিলেন। সাবেক এই সংসদ সদস্যের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মোহাম্মদপুর আবাসিক এলাকায় অভিযান চালায় লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অ্যাড. সফুরা বেগম রুমী লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও কার্যক্রম নিষিদ্ধ লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বেও ছিলেন।

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র ওসি সাদ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone