শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

লালমনিরহাটে “নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় লালমনিরহাট জেলা স্কাউট ভবনে বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলা ও সদর উপজেলার আয়োজনে এ বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন ‎বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার সভাপতি ও লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (অ.দা.) রুখসানা পারভীন। এ সময় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপ-আঞ্চলিক কমিশনার (আইসিটি) রাজিবুর রহমান, বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার সম্পাদক একরামুল হক সরকার, বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট সদর উপজেলার সম্পাদক নুর ইসলাম মন্ডলসহ বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলা ও লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী কমিটির সকল কর্মকর্তা, সদস্য, ইউনিট লিডার এবং গ্রুপ সভাপতিগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone