শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত র‍্যাবের অভিযানে ১৩২ বোতল ফেয়ারডিলসহ ৩জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার হামের উপসর্গ নিয়ে ২টি শিশু হাসপাতালে ভর্তি সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে স্পট মিটিং অনুষ্ঠিত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী এক যুবক আহত ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৫ বিজিবি’র চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, গরু এবং কসমেটিকস জব্দ সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত বাল্যবিবাহ করালে নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স বাতিল করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি র‍্যাবের অভিযানে ২৯৮ বোতল এসকাফ উদ্ধারসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে স্পট মিটিং অনুষ্ঠিত

সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে স্পট মিটিং অনুষ্ঠিত

সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে স্পট মিটিং অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৬ এপ্রিল) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)’র প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সময় ১৪২০ ঘটিকা হতে ১৪৩২ ঘটিকা পর্যন্ত তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধীনস্থ ধবলসূতি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৮৮৭/৫-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রহমতপুর (গাটিয়ারভিটা) নামক স্থানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে স্পট মিটিং অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ফজলে মুনীম, অর্ডন্যান্স এবং সাথে উপস্থিত ছিলেন ১জন স্টাফ অফিসার। বিএসএফ এর পক্ষে নেতৃত্বে দেন ৯৮ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্ট শ্রী সুনীল কুমার এবং সাথে উপস্থিত ছিলেন ২জন স্টাফ অফিসার।

উক্ত পতাকা বৈঠকে বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার সোমবার (৬ এপ্রিল) ১০০০ ঘটিকায় সীমান্ত পিলার-৮২৬/এমপি এবং ৮২৬/১-এস এর মধ্যবর্তী স্থানের শূন্য লাইন বরাবর প্রতিপক্ষ ৯৮ ব্যাটালিয়ন বিএসএফ এর গৌমতি বিএসএফ ক্যাম্পের সদস্য কর্তৃক বাংলাদেশী নাগরিক লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার রহমতপুর (গাটিয়ারভিটা) গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোঃ মিজান হোসেন (১৭) কে সরাসরি ১ রাউন্ড ফায়ার করার কারণ জানতে চান। প্রতি উত্তরে বিএসএফ ব্যাটালিয়ন কমানড্যান্ট বর্নিত ঘটনার ব্যাপারে দুঃখ প্রকাশ করেন এবং বলেন, তারা তাদের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও উভয় ব্যাটালিয়ন কমান্ডারগণ সীমান্তে যাতে ফায়ারিং এর ঘটনা পুনরায় না ঘটে সে ব্যাপারে আলোচনা করেন।

বিজিবি অধিনায়ক বলেন, আমরা আজকের ঘটনার বিষয়ে প্রটেস্ট নোট প্রেরণ করছি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ করেন। এছাড়াও সীমান্তে যে কোন ধরনের সমস্যা নিরসনে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক সঠিক সময়ে তথ্য আদান প্রদানের মাধ্যমে সমস্যা সমাধানের বিষয়ে একমত পোষণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone