শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বগুড়া স্টলপোর্ট ও লালমনিরহাট বিমানবন্দর চালুর পরিকল্পনা ‎লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হলেন একেএম মমিনুল হক পানি বিশুদ্ধকরণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করুন ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কার অতি দ্রুত জ্বালানি তেলের সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬ অনুষ্ঠিত পাওনা টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যা মামলার প্রধান আসামিসহ ২জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ
আলোকিত লালমনিরহাট গঠনের লক্ষ্যে বিভিন্ন অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলোকিত লালমনিরহাট গঠনের লক্ষ্যে বিভিন্ন অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোকিত লালমনিরহাট গঠনের লক্ষ্যে বিভিন্ন অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৩টায় লালমনিরহাটের মিশন মোড়স্থ চার্চ অভ গড মিশন প্রাঙ্গণে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসন ও লালমনিরহাট পৌরসভার যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোঃ রাজীব আহসান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, লালমনিরহাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায়, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারীসহ লালমনিরহাটের বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন, লালমনিরহাটের জেলা ও উপজেলা এবং পৌরসভা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার শুরুতেই আলোকিত লালমনিরহাট গঠনে বিভিন্ন মসজিদ, মাদ্রাসার খতিব, মন্দিরের পুরোহিত, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকসহ লালমনিরহাটের বিভিন্ন স্তরের অংশীজন তাদের ভাবনা ও পরামর্শ মূলক মুক্ত আলোচনায় বক্তব্য দেন।

আলোকিত লালমনিরহাট গড়ার রূপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, লালমনিরহাটকে মডেল হিসেবে গড়তে তাঁর ভাবনাগুলো তুলে ধরেন। মাদক, জুয়া, ক্যাসিনো বন্ধে পুলিশ প্রশাসনসহ সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন, উচ্চস্বরে মাইক বাজিয়ে মানুষের ব্যাঘাত ঘটানো থেকে বিরত থাকার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, বিভিন্ন মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং গুলোয় এতিম শিশুদের খাবার, বাসস্থান অব্যবস্থাপনা তুলে ধরেন, মাদ্রসার ছাত্রদের ইসলামী শিক্ষার পাশা পাশি কারিগরি শিক্ষা দেবার কথাও বলেন তিনি।

তিনি দেশ গঠনে সকলকে মানবিক হতে বলেন। সেই সাথে মানুষের সাথে মানবিক আচরণ করতে বলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone