শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন

লালমনিরহাটে জাতির গৌরবোজ্জ্বল এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে লালমনিরহাট জেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

‎বৃহস্পতিবার (৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৮টায় লালমনিরহাট মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধা এবং বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
‎শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মজমুল হোসেন প্রামানিক, লালমনিরহাট জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎এদিকে লালমনিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে লালমনিরহাট জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ডের আয়োজনে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. আঞ্জুমান আরা শাপলা, বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন আলী, লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোঃ রাজীব আহসান, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান মজনু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সালাম, লালমনিরহাটের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মর্তা-কর্মচারীবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎এর পাশাপাশি লালমনিরহাটের আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone