শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আম গাছে ঝুলছে চাষিদের স্বপ্ন ‎আগামী ৩ জুন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব ইসলাম ফার্নিচারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ফুয়েল কার্ডের তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে মার খেলেন মোটর সাইকেলবাহী যুবক মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল
বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি এবং শিক্ষানুরাগী আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু সম্পর্কে কিছু কথা-

বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি এবং শিক্ষানুরাগী আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু সম্পর্কে কিছু কথা-

লালমনিরহাটের বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি এবং শিক্ষানুরাগী আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু-এঁর জন্ম ১৯৫৩ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি। বর্তমানে লালমনিরহাট পৌরসভার পুরান বাজার গ্রামে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। তাঁর পিতার নাম- মৃত শেখ শফিউদ্দিন ও মাতার নাম মৃত গোলসাহেরা বেগম এবং স্ত্রীর নাম মৃত সাহিদা বেগম।

‎তিনি ৩ পুত্র (শেখ মাহবুবুর রহমানন শাহীন এমবিএ, শেখ মাহমুদুর রহমান শামীম কম্পিউটার ইঞ্জিনিয়ার, শেখ মোস্তাফিজুর রহমান শাহান ইলেকট্রিক এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ার) এবং ১ কন্যা (মোছাঃ হাওয়া বিবি শিলা ইংলিশ অনার্স) সন্তানের জনক।

‎তিনি পুত্র-কন্যাদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেছেন। শাহান ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল, রংপুর-এঁর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং তাঁর পিতার নামে একটি কলেজ (শেখ শফিউদ্দিন কমার্স কলেজ, লালমনিরহাট) প্রতিষ্ঠা করেছেন।

‎এছাড়াও তিনি শাহান ট্রেড ইন্টারন্যাশনাল, শাহান হিমাগার লিমিটেড, মির্জাপুর কোল্ড ষ্টোরেজ লিমিটেড, শাহান অটো রাইস মিলস্ তাঁর প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান।

‎তিনি লালমনিরহাট জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি ও একজন সফল আমদানি রপ্তানি কারক।

‎তিনি অত্যন্ত পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তাঁর মেধা ও পুঁজি ব্যবহার করে একজন সাধারণ ব্যবসায়ী থেকে বর্তমানে জেলার অন্যতম ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

‎তিনি লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জেনারেল সদস্য। এছাড়াও তিনি লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (২০১০-২০১২ ও ২০১৩-২০১৪ এবং ২০১৫-২০১৬) পর পর তিনবার সভাপতির দ্বায়িত্ব পালন করেছিলেন। এরপর (২০২১-২০২৩) ও (২০২৪-২০২৫) এ তিনি আবারও লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছেন। তাঁর কর্মময় জীবনের স্বীকৃতি স্বরূপ- লালমনিরহাট পৌর পরিষদের চার বছর পূর্তিতে গুণীজন সম্মাননা ২০০৮ সমাজসেবা, বিদ্যোৎসাহী ও শিল্প উদ্যোক্তা সেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবুকে গুণীজন সম্মাননা সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করেন। জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০১৪ উপলক্ষ্যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবুকে প্রৌঢ় সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।

‎তিনি আজীবন সদস্য ও সাবেক সভাপতি, ডায়াবেটিক সমিতি লালমনিরহাট। আজীবন সদস্য ও পৃষ্ঠপোষক, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, লালমনিরহাট জেলা শাখা। পৃষ্ঠপোষক, সাহিত্য পরিষদ, লালমনিরহাট। পৃষ্ঠপোষক, মাসিক সাহিত্য পত্রিকা “রোদ্দুর”, লালমনিরহাট। সহ-সভাপতি, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), লালমনিরহাট। সভাপতি, এলসিসিআই মডেল স্কুল, লালমনিরহাট। পাস্ট প্রেসিডেন্ট, রোটারী ক্লাব অব লালমনিরহাট। সভাপতি, নিউকলোনী হাফেজিয়া মাদ্রাসা, লালমনিরহাট। উপদেষ্টা, বাংলাদেশ অটো, মেজর ও হাসকিং মিল মালিক সমিতি, বাংলাদেশ। সভাপতি, জেলা কমিউনিটি পুলিশিং কমিটি, লালমনিরহাট।

‎তিনি সদা হাস্যোজ্বল থাকেন এবং সকলকে হাস্যরসিকতায় মুগ্ধ করে থাকেন। সদালাপী ও বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হিসেবে সর্বজন বিদিত। তাঁর নেতৃত্বের গুণাবলী অনেকের পাথেয় হতে পারে। পরিশেষে তাঁর ও পরিবারের উত্তর উত্তর সাফল্য কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone