শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মেয়াদ উত্তীর্ণ তিস্তা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শতভাগ নারী কর্মী পরিচালিত আরডিআরএস লালমনিরহাট রিজিওনের শুভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎‎রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বানে আলোচনা সভা অনুষ্ঠিত ‎জামিন পেয়ে আদালত চত্ত্বর থেকে আবারও আওয়ামী লীগ নেতা মেহেদী আটক ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় কাপড় ও জিরা জব্দ সবজি ও বীজ উৎপাদনে নেট হাউজ সিপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইরানে হামলার প্রতিবাদে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত সোনালী অতীত ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৫ বিজিবি’র চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় জিরা এবং মাদকদ্রব্য জব্দ
১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মাদকদ্রব্য এবং প্রসাধনী মালামাল জব্দ

১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মাদকদ্রব্য এবং প্রসাধনী মালামাল জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মাদকদ্রব্য এবং প্রসাধনী মালামাল জব্দ করা হয়েছে।

‎বৃহস্পতিবার (৫ মার্চ) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক চোরাচালান ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন বিওপির ৫টি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে বিপুল পরিমাণে ভারতীয় মাদকদ্রব্য এবং প্রসাধনী মালামাল জব্দ করেছে।

‎বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে ও মাদক ও অন্যান্য মালামাল চোরাচালান করবে। উক্ত তথ্যানুযায়ী, বুধবার (৪ মার্চ) রাত ৮টা ৪০মিনিটে বালারহাট বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বালাটারী, বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর ৩টা ২০মিনিটে রামখানা বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার সরকারটারী ও সকাল ৭টা ১০মিনিটে ঝাউরানী বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার উত্তর ঝাউরানী নামক স্থানে ৩টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানসমূহ চলাকালীন কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশী করে যথাক্রমে- ভারতীয় ইস্কাফ সিরাপ ১শত ৯৯টি বোতল, ফেয়ারডিল ৫৬টি বোতল এবং গাঁজা ৫কেজি জব্দ করা হয়।

‎এছাড়াও, মোগলহাট বিওপি কর্তৃক বুধবার (৪ মার্চ) রাত ৯টা ২০মিনিটে চরফলিমারিতে এবং বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট থানার কর্নপুর নামক স্থানে ২টি পৃথক বিশেষ অভিযান পরিচালনাকালীন সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের বহনকৃত মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশী করে ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী মালামাল এবং হ্যাপিগোল্ড মদ ১৯টি বোতল জব্দ করতে সক্ষম হয়।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত মাদকদ্রব্য ভারতীয় ইস্কাফ সিরাপ ১শত ৯৯টি বোতল, যার সিজার মূল্য ৭৯হাজার ৬শত, ফেয়ারডিল সিরাপ ৫৬টি বোতল, যার সিজার মূল্য ২২হাজার ৪শত, মদ ১৯টি বোতল, যার সিজার মূল্য ২২হাজার ৮শত এবং গাঁজা ৫কেজি, যার সিজার মূল্য ১৭হাজার ৫শত টাকা এবং ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী মালামাল, যার সিজার মূল্য ২লক্ষ ৮৩হাজার ৬শত টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৪লক্ষ ২৫হাজার ৯শত টাকা। এছাড়াও চোরাচালান ও মাদক চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা চোরাচালান ও মাদক মুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone