শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অগ্রাধিকার ভিত্তিতে আসন্ন ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করা হবে-দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি কেন্দ্রীয় শহিদ মিনার মাতৃভাষা দিবসের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে শহীদ মিনারটি বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রবন্ধকার নজরুল ইসলাম মন্ডল-এঁর ইন্তেকাল ২১১ বোতল এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ‎ভালো নেই লালমনিরহাটের ভাষা সৈনিক অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই! দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিলেন লালমনিরহাটের অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান ও আসাদুল হাবিব দুলুর জন্য বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত
বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রবন্ধকার নজরুল ইসলাম মন্ডল-এঁর ইন্তেকাল

বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রবন্ধকার নজরুল ইসলাম মন্ডল-এঁর ইন্তেকাল

লালমনিরহাট জেলা শহরের থানা রোডের বাসিন্দা, কাশিপুরের কৃতি সন্তান, লালমনিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রবন্ধকার নজরুল ইসলাম মন্ডল (৮১) শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০মিনিটে বার্ধক্য জনিত কারণে লালমনিরহাটের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‎শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুম্মা ২টা ১৫মিনিটে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় (হাইস্কুল) ফুটবল খেলার মাঠ প্রাঙ্গণে মরহুমের প্রথম ও লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর গ্রামের মন্ডলটারি মাঠে দ্বিতীয় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

‎জানাযা নামাজ শেষে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

‎মৃত্যুকালে তিনি ২ছেলে, ২মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি/ সংগঠন শোক প্রকাশ করেছেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির মরহুম নজরুল ইসলাম মন্ডল-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone