শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
“ভাতৃত্বই হোক আমাদের বন্ধন” শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

“ভাতৃত্বই হোক আমাদের বন্ধন” শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

লালমনিরহাটে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প-বড়বাড়ী (বিডি০২৫৫) কর্তৃক আয়োজিত “ভাতৃত্বই হোক আমাদের বন্ধন” শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিশ্বাস, সম্প্রীতি ও সম্মান আলোচ্য বিষয় এ গোল টেবিল বৈঠক অনুষ্টিত হয়।

‎উক্ত গোল টেবিল বৈঠকে ১০নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, মেম্বার, দুজন স্কুল শিক্ষক, মন্দিরের পুরোহিত, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট, মসজিদের ইমাম, চার্চ অফ গড লালমনিরহাটের পালক, প্রকল্প ব্যবস্থাপক, প্রকল্পের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এল.সি.সি চেয়ারম্যান মিঃ মনোজ কুমার বর্মন।

‎সভাপতির শুভেচ্ছা বক্তব্যে তিনি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্য পরিধি তুলে ধরেন।

‎এছাড়া বিশ্বাস, সম্প্রীতি, সম্মান বিষয়ে বিস্তারিত ভাবে আলোকপাত করেন।

‎পরবর্তীতে মন্দিরের পুরোহিত, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট, ইমাম, স্কুল শিক্ষক, চার্চের পালক নিজ নিজ বক্তব্যে পারস্পরিক বিশ্বাস, সম্প্রীতি ও সম্মান বিষয়ে মতামত দেন এবং একমত হন যে, একত্রে মিলেমিশে থেকে সমাজের সকল কর্মকান্ডে একে অপরের আপদে বিপদে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎দ্বিতীয় পর্য়ায় প্রকল্প ব্যবস্থাপক মিঃ সুধেন রায় একটি পেজেন্টেশন উপস্থাপন করেন। সেখানে ২জন পার্টিসিপেন্ট তাদের আত্ম সাক্ষ্য দেন। তারা প্রকল্পের সহায়তা ও তাদের ভবিষ্যৎ পরিকল্পনার ইচ্ছা প্রকাশ করেন।

‎অনুষ্ঠানটি হারভেষ্ট বাংলাদেশ ফাউন্ডেশন লালমনিরহাটের পরিচালনায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প-বড়বাড়ী (বিডি০৫৫৫) আয়োজনে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে যৌথ ভাবে অনুষ্ঠিত হয়।

‎সকলকে ধন্যবাদের মাধ্যমে গোল টেবিল বৈঠকের সমাপ্তি ঘটে।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ কর্মী মিঃ লরেন্স দাস।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone