লালমনিরহাটে ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) লালমনিরহাটের হাইস্কুল খেলার মাঠে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি লালমনিরহাট সদরের আয়োজনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি লালমনিরহাট সদরের সভাপতি নূর মোহাম্মদ মন্ডল-এঁর সভাপতিত্বে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি লালমনিরহাট সদরের সচিব এম. এরশাদুল হক-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি লালমনিরহাটের সভাপতি এটিএম রশীদুল আলম প্রামানিক। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি লালমনিরহাটের সচিব মোঃ সুলতান আহমেদ সোহেল। এ সময় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি লালমনিরহাটের অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।