শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
হাতীবান্ধায় এক ভূয়া পুলিশ গ্রেফতার

হাতীবান্ধায় এক ভূয়া পুলিশ গ্রেফতার

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ভূয়া পুলিশ সদস্য সেজে বিয়ে করেন রাসেল নামক এক যুবক। পরে তার প্রতারণা বুঝতে পেয়ে স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে হাতীবান্ধা থানা পুলিশের নিকট সোপর্দ করেন।

 

গতকাল রোববার ১৩ সেপ্টম্বর দিবাগত রাতে জেলার হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ ঘটনাটি ঘটে। আটককৃত ভূয়া পুলিশ সদস্য রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পুবমৌরি গ্রামের খোরশেদ আলমের পুত্র।

 

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক সুকুমার রায় বলেন, ওই যুবক ফেইসবুকে পরিচিত হওয়া হাতীবান্ধার এক মেয়ের সাথে পুলিশ পরিচয়ে প্রেম করেন। রোববার হাতীবান্ধা এসে ওই মেয়ের পরিচিত এক ব্যক্তির বাড়িতে তারা বিয়ে করেন।

 

বিয়ের পরপরেই মেয়ে বুঝতে পারে তার স্বামী রাসেল ভূয়া পুলিশ। পরে তাকে আটক করে দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে গ্রেফতার করে।

 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, আটক রাসেলের বিরুদ্ধে মেয়ে বাবা বাদী হয়ে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone