শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতামূলক শিক্ষার্থী ও পরিবারের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার প্রফিট ফাউন্ডেশনের আয়োজনে এ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

 

ফলজ ও বনজ গাছের চারা বিতরণে দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি দলগ্রাম ইউনিয়ন শাখা আহবায়ক মোঃ ইকবাল হোসেন, পিএফের নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ, দলগ্রাম দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক ও বাংলাদেশ জামাত ইসলামী দলগ্রাম ইউনিয়নের আমীর মোঃ নুরুন্নবী প্রধান, কৃষি শিক্ষক মোহাম্মদ রাকিবুল ইসলাম, পিএফ এর প্রোগ্রাম অফিসার মোছাঃ এসমোতারা বেগম, ফিল্ড অফিসার মোঃ শামীম হোসেন ও মোছাঃ মুন্নি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়, বৃক্ষরোপনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ক্যাম্পেইন আয়োজন করা হয়।

 

প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ জানান, আমাদের এই কার্যক্রম দীর্ঘদিন থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কালীগঞ্জ ও অন্যান্য উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এই কার্যক্রম আগামীতে আরও ব্যাপক ভাবে বাস্তবায়ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone