শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জামায়াতের আমীরকে ইউএনও‘র শোকজ

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জামায়াতের আমীরকে ইউএনও‘র শোকজ

শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, দূর্নীতি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এবং হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাছেন আলীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩১ জুলাই) এই ঘটনায় হাছেন আলীকে নোটিশ দিয়েছেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা। এর পরপরই লালমনিরহাট জেলা কমিটি তাকে হাতীবান্ধা উপজেলা জামায়াতের আমীর পদ থেকে অব্যাহতি দিয়েছে।

 

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা জানান, হাছেন আলীসহ ৪জন অধ্যক্ষ দাবি করে আসছেন। তবে বর্তমানে হাছেন আলী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে রয়েছেন। কলেজটি এমপিওভুক্ত হলেও জটিলতার কারণে এখনও শিক্ষক-কর্মচারীদের বেতন হয়নি। সম্প্রতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাছেন আলীর বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, শিক্ষক-কর্মচারীর তালিকা তৈরিতে অনিয়মসহ তার (ইউএনও’র) স্বাক্ষর জালিয়াতির অভিযোগ ওঠে।

 

এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার (৩১ জুলাই) মোঃ হাছেন আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইউএনও বলেন, জবাব পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে, হাছেন আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরপরই বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে হাতীবান্ধা উপজেলা জামায়াতের কার্যালয় আল নুর ট্রাস্টে দলীয় ফোরামের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে হাছেন আলীকে হাতীবান্ধা উপজেলা জামায়াতের আমীরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং হাতীবান্ধা উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত আমীরের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর আবু তাহের উপজেলা জামায়াতের আমীর হাছেন আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি স্বীকার করলেও কি কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone