শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে লোকসঙ্গীত

সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে লোকসঙ্গীত

লালমনিরহাটে অযত্ন, অবহেলা আর সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে লোকসঙ্গীত। তবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীতকে এখনও আগলে রেখেছেন লালমনিরহাটের বেশকিছু শিল্পী। মা, মাটি, দেশ, প্রেম, বিরহের নানা বিষয় নিয়ে গান রচনা ও সুরারোপ করেন তারা। জেলার প্রত্যন্ত পল্লীতে যে সব শিল্পী এসব গান গেয়ে জীবিকা নির্বাহ করেন, ভাল নেই তারা।

 

অনুসন্ধানে জানা যায়, মনের টানে তারা সুস্থ সংস্কৃতি ধারাকে ধরে রাখলেও অবহেলিত রয়ে গেছেন সব সময়। সরকারি, বেসরকারি উদ্যোগ, সহযোগিতা আর পরিচর্যার মাধ্যমে গ্রামীণ এই লোক সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হবে। গানের দেশ, সুরের দেশ, আমাদের এই বাংলাদেশ। গ্রামগঞ্জের লোক সংস্কৃতির ভিত্তির উপর মজবুত অবস্থানে দাঁড়িয়ে আছে দেশের সাংস্কৃতিক অঙ্গন। দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা লোক সংস্কৃতি। তেমনি লালমনিরহাটের বিভিন্ন গ্রামে এখনও লোকসঙ্গীতকে ধরে রেখেছেন শিল্পীরা। জেলার বিভিন্ন প্রত্যন্ত পল্লী গ্রামে লোকসঙ্গীতের আসর বসিয়ে জীবিকা নির্বাহ করেন। বিয়েসহ বিভিন্ন সামাজিক উৎসব এবং হাট-বাজারে এসব শিল্পী নেচে গেয়ে দর্শকদের বিনোদনের খোরাক জোগান। একতারা, দোতারা, ঢোল, বাঁশি, হারমোনিয়াম, মন্দিরা, প্রেম, জুরী ও তবলা এসব বাদ্যযন্ত্র দিয়েই গানে রূপ দেন এসব শিল্পী। হৃদয়ে ভাবের উদয় হলেই মুখে মুখে উপস্থিত গান রচনা ও সুর দিতে তাদের জুড়ি নেই। এ জেলায় পালাগান, জারীগান, লোকগীতি, পল্লীগীতি, ভাওয়াইয়ার জন্য বিখ্যাত। কিন্তু লোকসঙ্গীত সংগ্রহ, সংরক্ষণ, প্রচার, প্রসার ও চর্চা অভাবের এ পেশা থেকে সরে দাঁড়াচ্ছেন অনেক শিল্পী। সেই সঙ্গে শিল্পীদের যাচ্ছে দুর্দিন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone