শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ
পাটগ্রাম থানায় হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি-এনসিপির

পাটগ্রাম থানায় হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি-এনসিপির

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এনসিপি।

 

বৃহস্পতিবার (৩ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আখলাক আলী (রকি) বার্তা প্রেরিত স্মারক-এনসিপি/ লাল/ প্রে.বি./ ২০২৫-২৬/০১ এ প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আখলাক আলী (রকি) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দ্বারা সংঘঠিত ন্যাক্কারজনক হামলা, ভাংচুর এবং পুলিশ সদস্যদের উপর বর্বরোচিত হামলার ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লালমনিরহাট জেলা শাখা।

 

বিএনপি ও এর অঙ্গসংগঠনের একদল সন্ত্রাসী গতকাল ০২ জুলাই ২০২৫ দিবাগত রাতে পাটগ্রাম থানায় হামলা চালায়। তারা থানার ভিতরে ব্যাপক ভাংচুর চালানোর পাশাপাশি দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ সদস্যদের উপর হামলা চালায় এবং হাজত ভেঙে গ্রেফতারকৃত দুই চাঁদাবাজ আসামীকে জোরপূর্বক মুক্ত করে নিয়ে যায়। এই ন্যাক্কারজনক ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে।

 

এ ধরণের কর্মকান্ড শুধু আইনশৃঙ্খলার প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ নয়, এটি একটি সুপরিকল্পিত অপরাধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা শুধু রাষ্ট্রবিরোধী নয়, এটি গণতন্ত্র ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone