শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে ইসলাম ধর্ম নিয়ে ও রাসুলুল্লাহ (সাঃ) ও তার স্ত্রীদের নিয়ে জঘন্য কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৪ জুন) বাদ যোহর লালমনিরহাটের কালেক্টরেট মাঠে সম্মিলিত তাওহিদী মুসলিম জনতা, গোশালা বাজার জামে মসজিদের সম্মিলিত মুসল্লিবৃন্দ, নিউ কলোনী এলাকার তাওহিদী মুসলিম জনতা, সদর হাসপাতাল রোডের তাওহিদী মুসলিম জনতা এর যৌথ আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন মসজিদের মুসল্লি, মুয়াজ্জিন, ঈমামবৃন্দ প্রমুখ। এ সময় সম্মিলিত তাওহিদী মুসলিম জনতা, গোশালা বাজার জামে মসজিদের সম্মিলিত মুসল্লিবৃন্দ, নিউ কলোনী এলাকার তাওহিদী মুসলিম জনতা, সদর হাসপাতাল রোডের তাওহিদী মুসলিম জনতাসহ অন্যান্য মুসল্লি, মুয়াজ্জিন, ঈমামবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিক্ষোভ মিছিলটি লালমনিরহাটের বিভিন্ন এলাকা হতে বের হয়ে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে সমবেত হয়ে সম্মিলিত ভাবে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে।

 

উল্লেখ্য যে, রোববার (২২ জুন) দুপুর ২টার দিকে লালমনিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের হানিফ পাগলার মোড়ে শ্রী পরেশ চন্দ্র শীলের মালিকানাধীন সেলুনে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু সম্প্রদায়ের শ্রী পরেশ চন্দ্র শীল (৬৯) ও তার ছেলে শ্রী বিষ্ণু চন্দ্র শীল (৩৫) গ্রেফতার ও মামলা দায়ের এবং আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone