শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত

বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত

লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি এবং ১৬২ বিএসএফ-এর কমান্ডিং অফিসারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৭ জুন) বিকাল ৪টা ৩০মিনিটে বাগভান্ডারস্থ সীমান্ত পিলার ৯৬২/এমপি এর নিকট ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায় পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম পিএসসি এবং প্রতিপক্ষ ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী প্রভাত কুমার সিং।

 

উক্ত বৈঠক এ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয় উক্ত ব্যক্তি বাংলাদেশী নাগরিক নয়। প্রত্যুত্তরে বিএসএফ কর্তৃক উক্ত ব্যক্তিকে বাংলাদেশী নাগরিক হিসেবে প্রমাণের জন্য প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করতে ব্যর্থ হয়। পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিক্রমে বিএসএফ কর্তৃক সীমান্ত পিলার ৯৬২/এমপি এর নিকট দিয়ে উক্ত ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

 

এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে বিজিবি টহলদল পুশইন রোধে উক্ত সীমান্ত এলাকায় কঠোর সতর্ক অবস্থানে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone