শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ
দুর্নীতি মুক্ত দেশ গড়তে আমরা আপনাদের সহযোগিতা চাই-লালমনিরহাটের গণশুনানিতে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন

দুর্নীতি মুক্ত দেশ গড়তে আমরা আপনাদের সহযোগিতা চাই-লালমনিরহাটের গণশুনানিতে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন

লালমনিরহাটে দুর্নীতি দমন কমিশন (দুদক)র চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ৫ আগস্ট পরবর্তী ড. মুহাম্মদ ইউনূসের অন্তবর্তী সরকার এখন দুর্নীতি মুক্ত সরকার। আগে তো প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঘুষ দিতে হতো। দুর্নীতি মুক্ত দেশ গড়তে আমরা আপনাদের সহযোগিতা চাই।

 

সোমবার (২১ এপ্রিল) সকাল ৯টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের আয়োজনে লালমনিরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” স্লোগানে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, আমরা যদি নিজেরা অভিযোগ মুক্ত না হই, নিজে ঠিক না হই, তাহলে অন্যদের কিভাবে ঠিক করব? শতভাগ লোক বলে দুর্নীতি চাই না, তাহলে দুর্নীতি কীভাবে হয়? দুই একজন লোকের কারণে দুর্নীতি হয়। দশমিক শূন্য শূন্য শতাংশের কয়েকজন দুর্নীতি চান বা দুর্নীতি করেন। অনেক কর্মকর্তা সৎ, কিন্তু কাজ করেন না। এটিও কাম্য নয়।

 

দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন আরও বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের আরও আন্তরিক হতে হবে। সেবা গ্রহীতাদের চাহিদার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। প্রতিটি প্রকল্পের কাজে ঠিকাদার বান্ধব নয়, বাংলাদেশ বান্ধব হতে হবে। কয়েকটা গণশুনানিতে গিয়ে আমার একটা বড় অভিজ্ঞতা হয়েছে। সেটা হচ্ছে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আসলে কোন দীর্ঘ মেয়াদি সমস্যা না। আমরা চাইলে সে সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করতে পারি।

 

লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দার-এঁর সভাপতিত্বে গণশুনানিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক)র কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী, দুদকের মহাপরিচালক আক্তার হোসেন, দুদকের রংপুর বিভাগীয় পরিচালক তালেবুর রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা সদরে অবস্থিত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিসহ সেবা দানকারী প্রতিষ্ঠান ও সেবা গ্রহীতাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

গণশুনানিতে লালমনিরহাট জেলার ৩৩টি সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১শত ৬টি অভিযোগের শুনানি হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone