শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা
মোস্তফি থেকে লালমনিরহাট সদর এ প্রবেশের একমাত্র সড়ক পথটির নাজুক অবস্থা

মোস্তফি থেকে লালমনিরহাট সদর এ প্রবেশের একমাত্র সড়ক পথটির নাজুক অবস্থা

:: মোছাঃ জেসমিন নাহার বেগম :: মোস্তফি থেকে লালমনিরহাট সদর মুখী একমাত্র সড়ক পথ, যা মহেন্দ্রনগর পর্যন্ত যোগাযোগের প্রায় অযোগ্য এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে। বর্ষাকালে এটি পুরোপুরি ব্যবহারের অযোগ্য হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পথে প্রতিদিন শত শত ছাত্র-ছাত্রী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতে আসে। এর পাশাপাশি রংপুর, কুড়িগ্রামসহ আশেপাশের এলাকা থেকে শিক্ষক, ডাক্তারসহ বিভিন্ন চাকরিজীবী ও পেশাজীবি মানুষ এই সড়ক পথে যাতায়াত করে।

 

এটি লালমনিরহাট জেলার সাথে সারা দেশের সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম এবং বুড়িমারী স্থলবন্দর দিয়ে আসা পাথরের ট্রাক, আমদানি-রপ্তানিকৃত দ্রব্যাদি সরবরাহের একমাত্র সড়ক পথ। সবদিক বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যে, মোস্তফি থেকে মহেন্দ্রনগর পর্যন্ত রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হোক।

 

[লেখক: মোছাঃ জেসমিন নাহার বেগম, সহকারী শিক্ষক, কাজীর চওড়া বি.এল উচ্চ বিদ্যালয়, মহেন্দ্রনগর, লালমনিরহাট।]

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone