শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ

লালমনিরহাটে পিস্তল-গুলি ও মাদকদ্রব্যসহ ৩জন আটক

লালমনিরহাটে পিস্তল-গুলি ও মাদকদ্রব্যসহ ৩জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেনসিডিল।

 

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের সাকোয়া টিকটিকি মোড়ে একটি মাইক্রোবাস তল্লাশি করে অস্ত্র-গুলি ও মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়।

 

সোমবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নুরনবী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আটককৃতরা হলেন- ঢাকার ধামরাই বাংগালা এলাকার নওশের আলীর ছেলে জুয়েল (২৯), মানিকগঞ্জ এলাকার লিটন হাওলাদার (২৭) ও আসলাম মিয়া (৩০)।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নুরনবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাকোয়া টিকটিকি এলাকায় অবস্থান নিয়ে মাইক্রোবাসটি আটক করে তল্লাশি চালায়। এ সময় পিস্তল-গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা কোথায় কার কাছ থেকে পিস্তল-গুলি ও মাদকদ্রব্য নিয়েছেন সে ব্যাপারে এখনো জানা যায়নি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone