শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ
লালমনিরহাটে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

লালমনিরহাটে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

লালমনিরহাটে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ঘটনায় মেহের আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রোববার (১৬ মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাশিনাথঝাড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছেন। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ নুরনবী।

 

গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তি মেহের আলী লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাশিনাথঝাড় গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রোববার সকালে তৃতীয় শ্রেণির ছাত্রীটি আলু তোলার জন্য ক্ষেতে যাচ্ছিল। এ সময় বাড়ির পাশে একটি তামাকখেতে বসে থাকা মেহের আলী ওই স্কুলছাত্রীকে আটক করে তামাকখেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটির আত্মচিৎকারে বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় তারা মেহের আলীকে ঘটনাস্থলে আটক করে গণপিটুনি দেন। মেহের আলী একজন পেশাদার চোর।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone