শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
অ্যাড. মতিয়ার রহমান ও ফেরদৌসী বেগম বিউটি বাড়ি ফিরেছেন : তারা এখন সুস্থ

অ্যাড. মতিয়ার রহমান ও ফেরদৌসী বেগম বিউটি বাড়ি ফিরেছেন : তারা এখন সুস্থ

করোনা যুদ্ধে জয়ী:

মোঃ মাসুদ রানা রাশেদ: গতকাল শুক্রবার ৭ আগস্ট রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে করোনা যুদ্ধে জয়ী হয়ে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা (উকিল পাড়া)স্থ নিজ বাড়িতে ফিরে এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান ও তাঁর সহধর্মিনী কবি, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি। তাঁরা এখন সুস্থ।

এদিকে কবি, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি গত ১৯ জুলাই রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হন। অসুস্থ হওয়ার দীর্ঘ ১৯দিন পর গতকাল শুক্রবার ৭ আগস্ট সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান গত ২৮ জুলাই রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হন। অসুস্থ হওয়ার দীর্ঘ ১০দিন পর গতকাল শুক্রবার ৭ আগস্ট সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

অ্যাড. মতিয়ার রহমান ও ফেরদৌসী বেগম বিউটি দম্পত্তি সকলের নিকট দোয়া প্রার্থী।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone