শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পবিত্র ঈদ উল আযহা উদযাপিত

পবিত্র ঈদ উল আযহা উদযাপিত

লালমনিরহাটঃ পবিত্র ঈদ উল আযহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় শেষে বাবা-ছেলে বাড়িতে ফিরেছেন। ছবিঃ আইরিন বেগম।

মোঃ মাসুদ রানা রাশেদ: ত্যাগের আদর্শে, ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে মুসলমান সম্প্রদায় আজ শনিবার ১ আগস্ট তাঁদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা উদযাপন করেছে। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই ঈদে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিয়েছেন মুসলমানরা।

 

সকালে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের জন মুসল্লীরা স্থানীয় মসজিদে সমবেত হন। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে নিজের পাপমোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া চেয়ে আল্লাহর দরবারে তাঁরা মোনাজাত করেন। নামাজ শেষে সবাই ত্যাগের আদর্শে আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য পশু কোরবানি দেন।

 

লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার সকল মসজিদে পবিত্র ঈদ উল আযহার জামাত অনুষ্ঠিত হয়। এতে শরীক হয়ে ধর্মপ্রাণ মুসলমানগণ নামাজ আদায় করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone