শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিশু নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু গোশালা রোড ব্যবসায়ীদের ভোগান্তি নিরসন: বসছে নতুন ট্রান্সফরমার, আজ রাতেই বিদ্যুৎ সচল হওয়ার আশা মোবাইল কোর্টের অভিযানে ৬হাজার টাকা অর্থদণ্ড আদায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কবি সাহিত্যিকগণের মিলন মেলা অনুষ্ঠিত

লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কবি সাহিত্যিকগণের মিলন মেলা অনুষ্ঠিত

লালমনিরহাটে “সাহিত্য-সংস্কৃতির শুদ্ধতায় দৃঢ় হোক সম্প্রীতি” প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কবি সাহিত্যিকগণের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৫ জানুয়ারি) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া তিস্তা ২নং স্পার বাঁধ প্রাঙ্গণে দিনব্যাপী মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবি ও লেখক সরমিন আরা হক বীথি, বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক সহকারী অধ্যাপক আব্দুস সালাম, সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মঞ্জুরুল হক, কবি ও সাহিত্যিক ইয়ার আলী, উপদেষ্টা লিয়াকত আলী ভুঁইয়া, বেতার শিল্পী শিক্ষক তরনী কান্ত অধিকারী, সংসদের সহ-সভাপতি ইসমত আরা, কবি আব্দুল লতিফ মৃধা, ছড়াকার শ ম শহীদ, কলেজ শিক্ষক তহমিনা বেগম ইলা, বেতার শিল্পী ও রংপুর সরকারি কলেজের শিক্ষক শফিকুর রহমান, বিদ্যালয় শিক্ষক জেসমিন নাহার, সংসদের উপদেষ্টা আতাউর মালিক, খান মোহাম্মদ মুজাহিদ, লীমা রহমান, মিডিয়া ব্যক্তিত্ব মোস্তাক মুকুল, কবি হায় হাফিজ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদ এর সম্পাদক ইশরাদ জামিল।

 

অনুষ্ঠানে বক্তারা বক্তব্যের পাশাপাশি আবৃত্তি করেন। অনুষ্ঠানে ছড়া-কবিতা আবৃত্তি, গান পরিবেশন, গুণীজন সম্মাননা, নতুন কমিটি গঠণ ও সংকলন-গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানটি জেলার কবি-সাহিত্যেক মিলন মেলায় পরিণত হয়।

 

পরে আতাউর মালেককে সভাপতি ও সরমিন আরা হক বীথিকে সম্পাদক নির্বাচিত করে ২৫সদস্য বিশিষ্ট সাহিত্য-সংস্কৃতি সংসদ লালমনিরহাট জেলার কমিটি গঠণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone